রেকর্ড রেমিট্যান্স এলো দেশে

সংগৃহীত ছবি

জাতীয়

রেকর্ড রেমিট্যান্স এলো দেশে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২ জানুয়ারি, ২০২২

২০২১ সালে দেশের ইতিহাসে একক বছরে সর্বোচ্চ রে‌মিট্যান্সের রেকর্ড হয়েছে। বছরটিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা ২ হাজার ২০৭ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় এক লাখ ৮৯ হাজার ৩৬৭ কো‌টি টাকার বেশি। তবে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স কমেছে প্রায় ২১ শতাংশ।

এর আগে, ২০২০ সালে এক বছরে সর্বোচ্চ রে‌মিট্যান্স এসেছিল ২ হাজার ১৭৪ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত মাসে (ডিসেম্বর) দেশে ১৬৪ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে।

এদিকে, চলতি অর্থবছরের (২০২১-২২) প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স কমেছে ২৭০ কোটি ডলার বা ২০ দশমিক ৯১ শতাংশ। এ সময়ে এবার এক হাজার ২৩ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।

রেমিট্যান্স বাড়াতে ২০১৯-২০ অর্থবছরের বাজেটে ২ শতাংশ হারে প্রণোদনা দেয় সরকার। রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ায় তবে নতুন বছর থেকে এটি আরও বাড়ানো হয়েছে।

খাত সংশ্লিষ্টদের মতে, করোনাকালে দেশে রেমিট্যান্সের পরিমাণ বেশি আসার কারণ হলো অনেকে অনিশ্চয়তা থেকে জমানো টাকা দেশে পাঠিয়েছেন এবং এ সময় অবৈধ চ্যানেলগুলো বন্ধ থাকায় বাধ্য হয়ে সবাই ব্যাংকিং চ্যানেল ব্যবহার করেছেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads