আনন্দ বিনোদন

রোমান্টিক ধারার নস্টালজিয়া বোধে রাঙানো ‘রঙ দে’

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ৬ এপ্রিল, ২০২১

নিথিন এবং কীর্তি সুরেশের ‘রঙ দে’ সিনেমাটি এই অপ্রত্যাশিত সময়ে একটি সান্তনার বাণী শুনিয়েছেন। এটি রোমান্টিকতার ভেতর নস্টালজিয়া বোধে আনন্দ দিবে। ‘রঙ দে’ সিনেমায় নিথিন নায়ক হলেও কীর্তি সুরেশ এই সিনেমার তারকা।

নায়ক নির্বোধ, কারণ হৃদয়ঘটিত সব বিষয়ে সে উদাসীন। অপরদিকে নায়িকা সংবেদনশীল, বুদ্ধিমতী, উদার এবং চিন্তাশীল। নায়ক বোকা হওয়া সত্ত্বেও নায়িকা তার প্রেমে পড়েন। কিন্তু কেন? কারণ নায়িকা মনে করেন, সে নায়কের ব্যক্তিত্ব পরিবর্তন করতে পারবেন। সে নিঃশর্ত ভালবাসা এবং সমর্থনের মাধ্যমে নায়ককে বিজয়ের মুকুট পড়াতে পারবেন। মনে হয়, এটিই তেলুগু সিনেমা, রঙ দে’র ভিত্তি।

রোমান্টিক ধারার সিনেমায় একজন ঘ্যানঘ্যানকারী অর্জুন (নিথিন) তার শৈশবের বন্ধু অনুর (কীর্তি সুরেশ) সাথে তার সমস্যার কথা বলেন। ছোটবেলায় অর্জুন অনুভব করেন, তাকে তার পরিবার এবং প্রতিবেশীরা খুব বেশি ভালবাসে। কিন্তু অনুর আগমনের সাথে সাথে তার জনপ্রিয়তা প্রায় তৎক্ষণাৎ শেষ হয়ে যায়। এতে অনুর প্রতি খুব অল্প বয়সেই অর্জুনের হৃদয়ে গভীর ঘৃণা জন্মে। অনুর প্রতি তার ঘৃণা আরও বাড়তে থাকে কারণ অনু তার চেয়ে প্রতিটি বিষয়ে অনেক ভাল। যদিও সে তাকে তার নম্বর ওয়ান শক্র হিসেবে বিবেচনা করেন। অন্যদিকে, অনু মনে করেন অর্জুন তার ঘনিষ্ঠ বন্ধু। অনু অর্জুনের শত্রুতাকেও ভালবাসার প্রকাশ হিসাবে মেনে নেয়। এবং অর্জুনের সমস্ত কাজ উপলব্ধি করেন। এমনকি নায়কের শত্রুতা এবং তীব্র আপত্তি থাকা সত্ত্বেও তিনি অর্জুনকে বিয়ে করতে যান।

পরিচালক ভেঙ্কি অ্যাটলুরি তার প্রতিভা পুরানো মদ নতুন বোতলে ঢেলেছেন। তিনি রঙ দে'র সাথে তেলুগু সিনেমার রোমান্টিক কমেডির পুরানো ট্রপগুলি পুনরুদ্ধার করে একটি দুর্দান্ত কাজ উপহার দিয়েছেন।

সিনেমার অন্যতম প্রাথমিক দায়িত্ব হলো দর্শককে সান্তনা দেওয়া। বিশেষ করে যখন আমরা মনে করি, প্রকৃতি আমাদের পক্ষে নয়। ‘রঙ দে’ এমন একটি সিনেমা যা সুখকর এবং রোমান্টিক মুহুর্তে ভরপুর। সিনেমাটিকে এক প্রকার সান্তনা বা আরামদায়ক কম্বলের মতো ভাবা যেতে পারে, যা শীতল সময়ে প্রয়োজনীয় উষ্ণ আরাম দিয়ে থাকবে। এবং নস্টালজিয়া বোধে আনন্দিত করে তুলবে।

নিথিন নায়ক হলেও কীর্তি সুরেশ এই সিনেমার তারকা। কারণ তার উপস্থিতি বুদ্ধি দর্শককে আলোকিত করে। এছাড়া তার অভিনয় আপনাকে সিনেমা দেখতে বাধ্য করবে। সময় ব্যয় করতে অনুপ্রাণিত করবে। পি.সি শ্রীরামের সিনেমাটোগ্রাফি এবং দেবী শ্রী প্রসাদের স্কোর সিনেমাটিকে অন্যন্য এক জায়গা দিয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads