রোহিঙ্গা ক্যাম্পে 'গোলাগুলি', গুলিবিদ্ধ ১৩

সংগৃহীত ছবি

সারা দেশ

রোহিঙ্গা ক্যাম্পে 'গোলাগুলি', গুলিবিদ্ধ ১৩

  • কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত ৪ ফেব্রুয়ারি, ২০২০

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ১৩ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার ৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

আহতরা হলেন, নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের শওকত (১৯), বশির আহমেদ (৩২), আবুল হোসেন (২২), মো. হোসেন (২৩), মো. হাসান, আব্দুল গনি (২৪), জুবায়ের (১৮), জিয়াদুল (১২), ফারুক(৮)। তাৎক্ষনিক বাকিদের নাম পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, রোহিঙ্গা ক্যাম্পের গোলাগুলি খবর শুনে ঘটনাস্থলে গিয়ে গোলাগুলিতে দেখা গেছে কিছু রোহিঙ্গা সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। রোহিঙ্গাদের ভীত না হওয়ার জন্য বলা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads