লকডাউনে থেমে নেই মাদক কারবারীরা

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

লকডাউনে থেমে নেই মাদক কারবারীরা

  • সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ৯ এপ্রিল, ২০২১

করোনাভাইরাস আতঙ্কে বেশির ভাগ মানুষ ঘরবন্দি। ঠিক সেই সময়ে চলছে সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড়ে মাদকের কারবার। এসময় অভিযান চালিয়ে ২১ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ এর সদস্যরা।

আজ শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ।

গ্রেপ্তারকৃতরা হলো, কুড়িগ্রাম জেলার কালিগঞ্জ গ্রামের আবু বক্করের ছেলে মকবুল হোসেন (৫৫), খলিলুর রহমানের ছেলে আজির রহমান (৩৮), ছলিম উদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেন ও মৃত আব্দুল জিলল বাবুর ছেলে খোকন বাবু (৩৫)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদে (৮ এপ্রিল) গভীর রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালিয়ে ২১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারীকে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে নগদ ৬ হাজার টাকা ও মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ৪টি মোবাইল জব্দ করা হয়। আটক মাদক কারবারীদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার সকালে উদ্ধারকৃত আলামতসহ তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads