লকডাউনে বারডেমের আইসিইউ

সংগৃহীত ছবি

মহানগর

লকডাউনে বারডেমের আইসিইউ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৩ এপ্রিল, ২০২০

চারজন রোগীর করোনাভাইরাস সংক্রমণ নিশ্চিত হওয়ায় ঢাকার বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। আইসিইউর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পাঠানো হয়েছে কোয়ারেন্টিনে।

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বারডেম হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফ উদ্দিন। কোভিড-১৯ রোগীদের কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ডা. সাইফ বলেন, `আইসিইউ আজ সন্ধ্যার দিকে লকডাউন করা হয়েছে। চারজন পেশেন্টের নমুনা পরীক্ষা করা হয়েছিল, চারজনেরই পজিটিভ এসেছে।


`সেখানে বেশি রোগী ছিল না। আমাদের যারা সেখানে দায়িত্বে ছিলেন, তাদের কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। তারা যার যার বাসায়ই আছেন।'

কোভিড-১৯ আক্রান্ত দুজনের বয়স জানা গেছে। তাদের মধ্যে ৬৮ বছর বয়সের একজন পুরুষ ১৪ এপ্রিল, ৫৯ বছর বয়সী একজন নারী ১৩ এপ্রিল আইসিইউতে ভর্তি হয়েছিলেন।

গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এখন পর্যন্ত মারা গেছেন ১২০ জন। আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৭২ জন মানুষ। গত এক সপ্তাহ ধরে আক্রান্তের সংখ্যা বাড়ছেই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads