লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জের মান্দারীতে রাতের অন্ধকারে দূর্বৃত্তদের হামলায় নূর হোসেন নামের এক মটরসাইকেল আরোহী গুরুত্বর জখম হয়।
আহত নূর হোসেন লক্ষ্মীপুর সদর হাসপাতালে সার্জারী বিভাগে চিকিৎসাধীন আছে। তিনি লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানার মান্দারী ইউনিয়নের আবদুর রবের ছেলে।
মঙ্গরবার (২৫ এপ্রিল) রাত ১০টায় মান্দারী ইউনিয়নের মোহাম্মদ নগর এলাকায় দীঘির পাড়ে সলিং রাস্তার মাথায় এ হামলার ঘটনা ঘটে।
আহত নূর হোসেন ও তার স্বজনরা জানান, মান্দারী বাজার থেকে মটরসাইকেল চালিয়ে বাড়ী আসার পথে ১নং ওয়ার্ডের মোহাম্মদ নগর এলাকায় দীঘির পাড়ে সলিং রাস্তার মাথায় পৌঁছা মাত্রই এলাকার সন্ত্রাসী বেলাল বাহিনীর প্রধান বেলাল সহ তার সহযোগীরা নূর হোসেনকে চলন্ত মটরসাইকেল গতিরোধ করে লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি পিঠাতে থাকে। পরে তিনি অচেতন হয়ে মটরসাইকেল থেকে মাটিতে পড়ে যায়। এ সময় হামলাকারীরা তার সঙ্গে থাকা নগট টাকা নিয়ে যায়। জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটছে বলে আহত নূর হোসেন ও তার স্বজনরা দাবী করেন। বেলাল একই ইউনিয়নের মোহাম্মদ নগর এলাকার আবদুল আজিজের ছেলে হয়। এ ঘটনায় আহত নূর হোসেন সুস্থ হয়ে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান।
শিমু আক্তার নামের এক গৃহবধূ জানান, বেলাল ও তার বাহিনীর আত্যাচারে অতিষ্ঠ। আমরা নিরাপদে চলাফেরা করতে পারছিনা। সবসময় আতঙ্কে থাকতে হয়। গতকাল রাতে নূর হোসেন নামের এক নিরাপরাধ ব্যক্তিকে পিটিয়ে জখম করেছে তারা।
অভিযুক্ত বেলাল হামলার ঘটনা অস্বীকার করেন। তিনি বলেন তার সাথে আমার পূর্ব বিরোধ রয়েছে। মিথ্যা অপবাদ দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা চালাচ্ছে। এ ছাড়া তিনি কোন বাহিনী পরিচালনা করেননা বলেও জানান





