লক্ষ্মীপুরে গরম তেলে স্বামীকে পুঁড়িয়ে জখম : ১০ দিন পর মৃত্যু

গরম তেলে জলসে দেওয়া দিদার হোসেন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

লক্ষ্মীপুরে গরম তেলে স্বামীকে পুঁড়িয়ে জখম : ১০ দিন পর মৃত্যু

  • লক্ষ্মীপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ জুন, ২০১৯

পারিবারিক বিরোধ কে কেন্দ্র করে ১ম স্ত্রীর দেওয়া গরম তেলে স্বামী দিদার হোসেনের শরীর পুঁড়ে যাওয়ার ঘটনায় ১০ দিন চিকিৎসাধীন থাকার পর আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকের কলেজ হাসপাতালে মারা যান।।

দিদার লক্ষ্মীপুর সদর উপজেলার চর রুহিতা গ্রামের আবুল খালেকের পুত্র। ঢাকা থেকে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাই আকবর হোসেন।

আকবর হোসেন জানান, তার ভাই দিদার হোসেনের সাথে চর রমণী মোহন গ্রামের নুরুল ইসলামের মেয়ে জোহরা বেগমের সাথে বিয়ে হয়। কিন্তু পারিবারিক অশান্তির কারনে ২০১৫ সালে তাদের বিচ্ছেদ ঘটে। এর মাঝে দিদার অন্যত্র আরও একটি বিয়ে। কিন্তু ২য় স্ত্রী থাকার পরও ১ বছর পূর্বে দিদার তার ১ম স্ত্রী জোহরা বেগম নিয়ে আবার সংসার শুরু করে।

ঘটনার দিন গত ১৭ জুন রাতে স্ত্রী জোহরা বেগম তার স্বামী রাজমিন্ত্রি দিদার কে চাঁদপুর থেকে খবর দিয়ে লক্ষ্মীপুর বাসায় নিয়ে আসে। শহরের পিটিআই সংলগ্ন বাসায় পরের দিন ১৮ জুন (সোমবার) ভোরে ঘুমন্ত স্বামী দিদার শরীরে স্ত্রী জোহরা বেগম এবং শালা আলমগীর হোসেন ঘরম তেল ঢেলে দিয়ে পালিয়ে যায়।

পরে তার চিৎকারে স্থানীয় লোকজন ও তার আত্মীয় স্বজন এসে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

এর আগে লক্ষ্মীপুর সদর হাসপাতালে আহত দিদার সাংবাদিকদের জানিয়েছেন, কোন কারণ ছাড়াই স্ত্রী জোহরা বেগম তার ভাই কে সঙ্গে নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে আমাকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়ে আমার শরীরে গরম তেল ঢেলে দেয়।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: আনোয়ার হোসেন জানান, গরম তেল জাতীয় পর্দাথ ঢেলে দেওয়ার কারনে দিদারের শরীরের প্রায় ৩৫-৪০% ক্ষতিগ্রস্থ হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান মিয়া জানান, ২য় বিয়ে করাকে কেন্দ্র করে দিদারের শরীরে তার ১ম স্ত্রী গরম তেল ঢেলে দেয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীরা পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে অভিযান অব্যাহত রয়েছে।

তবে অভিযোগের ব্যাপারে স্ত্রী জোহরা বেগমের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads