লাউয়াছড়ায় ৯ বন্যপ্রাণী ফিরে গেল আপন ঠিকানায়

সংগৃহীত ছবি

সারা দেশ

লাউয়াছড়ায় ৯ বন্যপ্রাণী ফিরে গেল আপন ঠিকানায়

  • শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ৪ জুন, ২০২১


'মুজিব বর্ষের অঙ্গীকার, দেশ হবে প্রাণী ও মানুষের সমতার'-এ প্রতিপাদ্যকে সামনে রেখে  শ্রীমঙ্গলে অবস্হিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের  উদ্যোগে আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় পার্কে ৯টি বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে। 

অবমুক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার  মো. খলিলুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজারের  জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিকা দে, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তানিয়া সুলতানা, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী  অফিসার নজরুল ইসলাম, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র , রেঞ্জ কর্মকতা মো. শহীদুল ইসলাম, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান, সিতেশ রঞ্জন দেব, পরিচালক সজল দেব প্রমুখ।

প্রসঙ্গত বৃহস্পতিবার লাউয়াছড়ায় একটি অজগর সাপ, সাতটি গন্ধগোকুল ও একটি  তক্ষক অবমুক্ত করা হয়। 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads