লাকসামে পল্লী বিদ্যুৎ কর্মকর্তার ওপর হামলা

প্রতীকী ছবি

সারা দেশ

লাকসামে পল্লী বিদ্যুৎ কর্মকর্তার ওপর হামলা

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ২ ডিসেম্বর, ২০২০

লাকসামে সড়কের বৈদ্যুতিক খুঁটির মেইন তার থেকে হুক লাগিয়ে অবৈধ সংযোগেরবিষয়ে পল্লী বিদ্যুৎ কর্মকর্তারা আপত্তি জানালে স্থানীয় কয়েকজন যুবক তাদের উপর হামলা করে। এ ঘটনায় কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর লাকসাম শাখার এজিএম গুলজাহার আনোয়ার চৌধুরী বাদী হয়ে কামরুল ইসলাম, আলমগীর হোসেন ভূট্টো,আবদুল আসাদ, সামছুল ও জসিমের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০ জনকে অভিযুক্ত করে লাকসাম থানায় একটি মামলা করেন।ঘটনাটি ঘটছে গত রবিবার রাতে উপজেলার উত্তরদা ইউনিয়ন মনপাল গ্রামে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়,শীত মৌসুমের শুরু থেকে কুমিল্লার লাকসাম উপজেলাসহ গ্রামগঞ্জে চলে আসছে ব্যাডমিন্টন খেলা। সন্ধ্যার পর হতে মধ্য রাত পর্যন্ত অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে এ খেলা চলে। এ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে পল্লী বিদ্যুৎ সমিতি-৪ লাকসাম জোনাল অফিস কর্তৃপক্ষ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। গত রোববার উত্তরদা ইউনিয়নের মনপাল এলাকার যুবকরা সড়কের বৈদ্যুতিক খুঁটির মেইন তার থেকে হুক লাগিয়ে ব্যাডমিন্টন খেলার আয়োজন করে। খবর পেয়ে অভিযানে যান পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর লাকসাম জোনাল অফিসের কর্মকর্তারা। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে মনপাল গ্রামেমেহের আলী ছেলে কামরুল ইসলাম, আলমগীর হোসেন ভূট্টো, শাহ আলমের ছেলে আবুল আসাদ, আবদুল রাজ্জাকের ছেলে সামছুল ভুঁইয়া ও মৃত রফিকুল ইসলামের ছেলে জসিম হোসেনসহ কয়েকজন যুবক তাদের উপর হামলা চালায়। লাকসাম থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

এ বিষয়ে কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি-৪ লাকসাম জোনাল অফিসের জিএম দিলীপ চন্দ্র চৌধুরী বলেন, ওই এলাকায় বৈদ্যুতিক খুঁটির মেইন তার থেকে হুক লাগিয়ে অবৈধ সংযোগ নিয়ে এ খেলার আয়োজন করে। বিদ্যুতের লোকজন সংযোগটি বিচ্ছিন্ন করতে গেলে তাদের উপর হামলা করে।এ ছাড়াও উপজেলা যে সকল এলাকায় অবৈধ সংযোগ রয়েছে বিচ্ছিন্ন করতে অভিযানে অব্যাহত থাকবে।

লাকসাম থানারপরিদর্শক (তদন্ত) মো. তোফাজ্জল হসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads