সারা দেশ

লাখ টাকার উপরে চায়না জাল আগুনে পুড়ালেন মৎস্য অফিস

  • ''
  • প্রকাশিত ১৩ অক্টোবর, ২০২৩

শালিখা মাগুরা প্রতিনিধিঃ

মাগুরার শালিখা উপজেলার ফটকি ও চিত্রা নদী থেকে  ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে দিলেন উপজেলা মৎস্য অফিস। যার আনুমানিক বাজার মূল্য ১  লক্ষ ২৫ হাজার  টাকা গতকাল দুপুরে" আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠ প্রাঙ্গনে  এই অবৈধ  চায়নাজাল পোড়ানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার ভূমি উম্মে তহমিনা মিতু, উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ সাইফুদ্দীন সুমন, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী দেবাশীষ বিশ্বাস প্রমুখ।

শালিখা উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দীন সুমন বলেন, শালিখা উপজেলা প্রশাসনের উদ্যোগে আমাদের এই অভিযান পরিচালনা করা হয়েছে এবং উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ফটকি ও চিত্রা নদী থেকে ১২০০ মিটার  অবৈধ চায়না জাল উদ্ধার  করে আগুনে পোড়ানো হয়েছে। পাশাপাশি আড়পাড়া ফটকী নদীতে অবৈধ ভাবে চায়না জাল পাতার অপরাধে আবু সুফিয়ান নামের একজনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷   আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি  জানান ৷ 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads