লামায় বন্য হাতির আক্রমণে বৃদ্ধ নারীর মৃত্যু

সংগৃহীত ছবি

দুর্ঘটনা

লামায় বন্য হাতির আক্রমণে বৃদ্ধ নারীর মৃত্যু

  • লামা (বান্দরবান) প্রতিনিধি
  • প্রকাশিত ১ সেপ্টেম্বর, ২০২০

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। নিহত ওই নারীর নাম আশ্রাফিয়া বেগম (৬০)।

নিহত নারী সরই ইউনিয়নের আন্ধারি জামালপুর এলাকার মৃত সাহেব আলী তালুকদারের স্ত্রী।

মঙ্গলবার রাত ৪টার দিকে এই ঘটনা ঘটে। ভোরে লোকজন নামাজ পড়তে উঠলে তালুকদারের বসতবাড়ি ভাংচুর করা দেখতে পায় এবং এক পাশে বৃদ্ধ নারীর ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দেয়।

প্রত্যেক্ষদর্শী অনেকে জানান, সন্ধ্যা নামার সাথে সাথে আন্ধারি এলাকা ও আশপাশে বন্য হাতির পাল হামলা চালায়। অনেকেন ধান, নানা ফসলি ক্ষেত, বাগান ও বসতবাড়ি ভাংচুর ও ক্ষতি করে।

সরই ইউনিয়নের পুলিশ ফাঁড়ির আইসি মোঃ মইন উদ্দিন বন্য হাতির আক্রমণে বৃদ্ধ নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরো বলেন, আমরা খবর পেয়ে গঠনাস্থলে গিয়ে হাতির আক্রমণে নিহত মহিলার লাশ উদ্ধার করি। এলাকার গণস্বাক্ষরে লাশটি পোস্টমর্টেম না করে ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদুল আলমের কাছে হম্তানাতর করি।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads