সারা দেশ

লালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

  • ''
  • প্রকাশিত ২২ অক্টোবর, ২০২৩

লালপুর (নাটোর) প্রতিনিধি:

“আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নাটোরের লালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ পালিত হয়েছে।

রবিবার (২২ অক্টোবর) বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই লালপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ চত্তর থেকে র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিরাপদ সড়ক চাই লালপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল মোতালেব রায়হানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম লিটনের সঞ্চলনায় আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা সমাজ সেবা কর্মতা মোতালেব  রসকার, মৎস্য কর্মকর্তা এস এম নাজিম উদ্দিন, বন কর্মকর্তা আব্দুল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত  লালপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ সাহীন ইসলাম, নিরাপদ সড়ক চাই লালপুর উপজেলা শাখার সদস্যবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads