সারা দেশের ন্যায় নাটোরে লালপুরে দ্বিতীয় দিনের গণটিকা প্রদান করা হয়। এ কার্যক্রমে বয়স্কদের অগ্রাধিকার দেয়া হয়েছে।
প্রথম দিনের মত দ্বিতীয় দিনও টিকা নিতে বয়স্কদের স্বতঃস্ফুর্ত অংশগ্রন ছিল চোখে পড়ার মত।
আজ রবিবার (৮ আগষ্ট) উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণ টিকা কর্মসূচির উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়।
এসময় উপস্থিত ছিলেন, গৌরিপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হযরত আলী, সাংবাদিক বৃন্দ ও ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের নেত্ববৃন্দ। দ্বিতীয় দিনে উপজেলার চার ইউনিয়নের চার কেন্দ্রে মোট ২ হাজার ৪ শত জন ব্যক্তিকে এ টিকা দেয়া হয়। এ নিয়ে দুই দিনে মোট ৬ হাজার ব্যক্তিকে গণ টিকার মাধ্যমে টিকা প্রদান করা হয়।





