সারা দেশ

লালপুরে গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান

  • লালপুর (নাটোর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ জানুয়ারি, ২০২১

সারা দেশের ন্যায় নাটোরের লালপুরে ৩৫ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। 

আজ শনিবার সকাল সাড়ে ১০ টার সময় একযোগে এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি এর সভাপতিত্ব উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর ১ (লালপুর- বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী, গোপালপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) শাম্মি আক্তার, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম রেজাউল করিম। 

উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাদ আহমেদ শিবলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইস্কান্দার মির্জা, যুগ্ম সাধারণ সম্পাদক আসম মাহমুদুল হক মুকুল, আলাউদ্দীন আলাল, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু, সদস্য ফিরোজ আল হক ভুইয়াসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী,উপজেলা পিরষদের কর্মকর্তা,সাংবাদিক ও উপকার ভোগী পরিবার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads