সারা দেশ

লালপুরে নারী মাদক ব্যবসায়ী সহ  ৫  মাদকসেবী আটক

  • লালপুর (নাটোর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ এপ্রিল, ২০২১

নাটোরের লালপুরে অভিযান চালিয়ে পারভীন (৪০) নামের এক নারী মাদক ব্যবসায়ী এবং আব্দুলপুর আমবাগান এলাকায় অভিযান চালিয়ে ৫ মাদকসেবীকে আটক করেছে লালপুর থানা পুলিশ।

গতকাল শুক্রবার (১৬ এপ্রিল) রাতে লালপুর উপজেলার তিলকপুর গ্রামে অভিযান ‍চালিয়ে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলো আব্দুলপুর গ্রামের লাভলুর ছেলে নাইম (২৯), আবুল কাশেমের ছেলে রাকিবুল (৩৫), আমিরুল ইসলামের ছেলে ইসলাম (২৫), উসমানের ছেলে মুনতাজ (৫০), ফেতারের ছেলে সাহাবুদ্দিন (৩৮)। 

লালপুর থানার ওসি ফজলুর রহমান জানান, রাতে উপজেলার তিলকপুুুর গ্রামে অভিযান চালিয়ে ৩০ গ্রাম গাঁজা সহ পারভীনকে আটক করা হয়। সে ওই গ্রামের জিল্লুর রহমানের স্ত্রী। এছাড়া রাত সাড়ে আটটার দিকে আব্দলপুর পুলিশ ফাঁড়ীর এস আই নিজাম উদ্দিন এর নেতৃত্বে পুলিশের একটি দল উক্ত স্থানে অভিযান চালিয়ে মাদক সেবন কালে তাদের আটক করে।

তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। আজ শনিবার তাদের আদালতে প্রেরণ করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads