নাটোরের লালপুরে শ্বাসনালিতে খাবার আটকে নূর ইসলাম নামের (৫ মাস) বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটির মৃত্যু হয়। সে পাবনার ঈশ্বরদীর মাজদিয়া ধাপাড়িয়া গ্রামের রাজুর ছেলে।
হাসপাতাল সূত্রে জানা যায়, শিশুটির মা তাকে নিয়ে লালপুর উপজেলার চামটিয়া গ্রামে বাবার বাড়িতে বেড়াতে যান। মঙ্গলবার সকালে শিশুটির মা শিশুটিকে সুজি খাওয়ানোর সময় গলায় আটকে যায়। অসুস্থ অবস্থায় তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





