সারা দেশ

লালপুরে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট ও এ্যাম্বুলেন্স উদ্বোধন

  • লালপুর (নাটোর) প্রতিনিধি
  • প্রকাশিত ১০ অগাস্ট, ২০২১

নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন ও এ্যাম্বুলেন্স এর উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে নাটোর -১ (লালপুর -বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এর উদ্বোধন করেন।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ একেএম শাহাব উদ্দিন এর সভাপত্ত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মী আক্তার, লালপুর থানা অফিসার ইনচার্জ ফজলুর রহমান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এস্কেন্দার মির্জা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কাওসার, আসম মাহমুদুল হক মুকুল, আলাউদ্দিন আলাল, সাংগাঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু, প্রচার ও প্রকাশনা, সদস্য ফিরোজ আল হক ভুইয়া ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়, বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads