সারা দেশ

লালপুর ইউনিয়ন আ.লীগের সম্মেলনে নান্টু সভাপতি, সম্পাদক বাঘা

  • লালপুর (নাটোর) প্রতিনিধি
  • প্রকাশিত ৬ মার্চ, ২০২১

শত শত নেতা-কর্মী, কাউন্সিলর, ডেলিগেটস ও সমর্থকদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে উপজেলার ১নং লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মনোয়ার হোসেন নান্টুকে সভাপতি ও তৌহিদুল ইসলাম বাঘাকে সম্পাদক করে ওই ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি করা হয়। শুক্রবার (৫ মার্চ) বিকেলে শুরু হওয়া সম্মেলন চলে রাত সাড়ে ১০ টা পর্যন্ত।

উপজেলার লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ওই ইউনিয়নে আওয়ামী লীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

লালপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হাসান তনুর সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কাওসার, সাংগাঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু, সাবেক আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী মনোয়ার হোসেন নান্টু, নাটোর জেলা তাঁতি লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজবার আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাল, সহ-দপ্তর সম্পাদক শফিউল আলম, প্রচার প্রকাশনা সম্পাদক আনিসুজ্জামান বাবু, সহ প্রচার সম্পাদক মীর আবদুল মান্নান,  ক্রিড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান,সদস্য ফিরোজ আল হক ভুইয়া, লালপুর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্টু,উপজেলা তাঁতীলীগের সভাপতি ইউনুছ আলী প্রমূখ।

সম্মেলনরর দ্বিতীয় অধিবেশনে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজবার আলী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে ওই কমিটি ঘোষনা করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads