আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে লালমনিরহাটে ওয়ার্ড আওয়ামীগ অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ মামলায় সাইদুল ইসলাম নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নিজ বাড়ি তাকে গ্রেপ্তার করে। সাইদুল শহরের মিশনমোড় এলাকার মৃত জরিপ উল্ল্যাহ এর ছেলে এবং জেলা বিএনপির সদস্য।
এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামীগ অফিসে একদল মুখোশধারী দুর্বৃত্ত অতর্কিত মামলা চালিয়ে অফিসের টেবিল চেয়ার ভাংচুর করে ও নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলে অগ্নিসংযোগ করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। এঘটনায় রাতেই ওই ৬নং ওয়ার্ড আওয়ামীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম বিলু বাদি হয়ে ৫০জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো দেড় শতাধিক ব্যক্তির নামে থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে সদর থানার ওসি শাহ আলম জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনা স্থলে পুলিশ উপস্থিত হয়ে ঘটনার আলামত সংগ্রহ করেন। পরে রাতেই অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামী সাইদুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো দেড় শতাধিক ব্যক্তির নামে থানায় মামলা দায়ের করা হয়েছে।





