লালমনিরহাটে নৌকার পক্ষে সাইকেল র‌্যালি

লালমনিরহাটের হাতীবান্ধায় নৌকায় ভোট দিতে তরুণ সমাজকে উৎসাহিত করতে সাইকেল র‌্যালি বের করে দেড় শতাধিক শিক্ষার্থী

সংগৃহীত ছবি

সারা দেশ

লালমনিরহাটে নৌকার পক্ষে সাইকেল র‌্যালি

  • প্রকাশিত ২৬ ডিসেম্বর, ২০১৮

লালমনিরহাটের হাতীবান্ধায় নৌকায় ভোট দিতে তরুণ সমাজকে উৎসাহিত করতে আজ বুধবার সাইকেল র‌্যালি বের করেছে দেড় শতাধিক শিক্ষার্থী। র‌্যালিটির নেতৃত্ব দেন লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাফিউল হোসেন সম্পদ।

এ সময় তারা সাইকেল থেকে আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি’র উন্নয়ন কর্মকাণ্ড ও আগামী নির্বাচনের প্রতিশ্রুতিমূলক হ্যান্ডবিল বিতরণ করেন।

উপজেলার স্থানীয় ডাকবাংলো মাঠে ওই সাইকেল র‌্যালির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু ।

এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দিলীপ কুমার সিংহ উপস্থিত ছিলেন। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন ইউনিয়ন ঘুরে ডাকবাংলো মাঠে গিয়ে শেষ হয়।

হাতীবান্ধ, প্রতিনিধি

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads