সারা দেশ

লালমনিরহাটে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

  • লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ২১ এপ্রিল, ২০২২

জেলার কালীগঞ্জ উপজেলায় আইয়ুব আলী (৪০) নামে এক বিকাশ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্ততা।

গতকাল বুধবার (২০ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বত্রিশ হাজারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আইয়ুব আলী উপজেলার চলবলা ইউনিয়নের হাড়িশ্বর এলাকার আব্দুল মতিনের ছেলে। সে স্থানীয় চাপারহাট বাজারে বিকাশ ও মোবাইল রিচার্জের ব্যবসা করতেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, প্রতিদিনের ন্যায় আইয়ুব আলী দোকান বন্ধ করে বিকাশ ব্যবসার টাকা ব্যাগে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল। পথিমধ্যে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বত্রিশ হাজারী গ্রামের ধনঞ্জয় কেচুর বাড়ি সংলগ্ন কাঁচা রাস্তায় পৌঁছালে আইয়ুব আলীর পথ রোধ করে দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কোপালে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে দুর্বৃত্তরা হত্যা কাজে ব্যবহৃত রামদা ঘটনাস্থলে ফেলে রেখে আইয়ুব আলীর কাছে থাকা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। 

কালীগঞ্জ থানার ওসি গোলাম রসূল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করছে'।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads