ভোজ্যতেল ও গ্যাসসহ অন্যান্য দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির ডাকা হরতালে কোন প্রভাব পড়েনি লালমনিরহাটে। সব কিছুই ছিল স্বাভাবিক।
আজ সোমবার সকালে হরতাল সর্মথনে কমিউনিষ্ট পার্ট (সিপিবি) জেলা শাখার ব্যানারে শহরের মিশনমোড় এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
কমিউনিষ্ট পার্টি জেলা শাখার সাধারন সম্পাদক রফিকুল ইসলাম বলেন, হরতাল সমর্থনের আহ্বান জানিয়ে এক সপ্তাহ আগ থেকে শহরের বিভিন্ন মোড়ে রিক্সা, অটো ও ভ্যান চালকসহ সকল শ্রেণী পেশার মানুষের মাঝে লিফলেট বিতরন করা হয়েছে। সাধারন জনগণের স্বার্থে ডাকা হরতাল জনগণ যেভাবে ইচ্ছা সমর্থন দিতে পারেন।





