লালমনিরহাট জেলা কৃষকলীগের আনন্দ শোভাযাত্রা 

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

লালমনিরহাট জেলা কৃষকলীগের আনন্দ শোভাযাত্রা 

  • লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ নভেম্বর, ২০২০

ধান চাল ক্রয় কমিটিতে জেলা ও উপজেলা পর্যায়ে কৃষক সংগঠনের প্রতিনিধিদের সম্পৃক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে ধন্যবাদ জানাতে লালমনিরহাটে আনন্দ শোভাযাত্রা বের করে জেলা কৃষকলীগ। আজ মঙ্গলবার জেলা শহরের সোহরাওয়ার্দী মাঠ থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় জেলা কৃষকলীগের কয়েকশত নেতাকর্মী অংশ গ্রহণ করেন।

পরে শহরের মিশন মোড় এলাকায় বঙ্গবন্ধুর মোড়ালে পুষ্পমাল্য অর্পন করেন। এর আগে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সভাপতি হাফিজুর রহমান কাজল, সাধারন সম্পাদক আবু আহাদ লুলু, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কাসেম, সাধারন সম্পাদক হাফিজুর রহমান, পৌর কৃষকলীগের সভাপতি রেজাউল হক দুলাল, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads