লালমনিহাট পৌরসভার উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সোমবার বেলা ১২টায় পৌরসভার মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়।
এতে স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু। এসময় জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক নজরুল হক পাটোয়ারী ভোলা, অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান লতিফা বেগম লাকী প্রমুখ উপস্থিত ছিলেন।





