লাশবাহী অ্যাম্বুলেন্সে মিলল ৬৩৫ বোতল ফেন্সিডিল

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

লাশবাহী অ্যাম্বুলেন্সে মিলল ৬৩৫ বোতল ফেন্সিডিল

  • লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ৪ জানুয়ারি, ২০২২

লালমনিরহাটের আদিতমারীতে লাশবাহী অ্যাম্বুলেন্স থেকে ৬৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় এ্যাম্বুলেন্স চালক আব্দুর রাজ্জাক (৪১) ও মাদক ব্যবসায়ী লিটন মিয়াকে (৩৫) আটক করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা  বড়াবাড়ি এলাকা থেকে এ্যাম্বুলেন্সটি আটক করেন আদিতমারী থানা পুলিশ। এসময় তল্লাশী চালিয়ে ৬৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন পুলিশ।

আটক অ্যাম্বুলেন্স চালক আব্দুর রাজ্জাক কুমিল্লা দাউদকান্দি উপজেলার মনগইড় গ্রামের মৃত সফর আলীর ছেলে। অপর জন লিটন মিয়া একই উপজেলার আমিরাবাদ গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ সুত্রে জানান, সোমবার কুমিল্লা থেকে এ্যাম্বুলেন্সটি উপজেলার ভেলাবাড়ী নামক স্থানে অবস্থান করেন। পুলিশের সন্দেহ হলে ওই এ্যাম্বুলেন্সের উপর নজরদারী রাখেন থানা পুলিশ। উদ্ধারকারী অফিসার এসআই জয়নাল আবেদীন জানান, আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে ভেলাবাড়ী থেকে এ্যাম্বুলেন্সটি একতার মোড় হয়ে আদিতমারীর দিকে রওনা করেন। পুলিশ এ্যাম্বুলেন্সের পিছু নিলে চালক বিভিন্ন রুট পরিবর্তনের চেষ্টা চালায়। অবশেষে থানা পুলিশ আদিতমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এর বাসা সংলগ্ন এলাকা থেকে আটক করেন। এসময় এ্যাম্বুলেন্স তল্লাশী চালিয়ে ৬৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক করা হয় এ্যাম্বুলেন্স চালক ও মাদক ব্যবসায়ীকে।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  আটক দু'জনের মধ্যে মাদক ব্যবসায়ী লিটন মিয়ার বিরুদ্ধে কুমিল্লার বিভিন্ন থানায় আরো ৪টি মামলা রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads