লিবিয়া উপকূলে নৌকাডুবি, শিশুসহ ৪৫ অভিবাসীর মৃত্যু

সংগৃহীত ছবি

সারা দেশ

লিবিয়া উপকূলে নৌকাডুবি, শিশুসহ ৪৫ অভিবাসীর মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২০ অগাস্ট, ২০২০

লিবিয়ায় অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় পাঁচ শিশুসহ কমপক্ষে ৪৫ জন মারা গেছেন। জাতিসংঘ বলছে এটি চলতি বছরের সবচেয়ে মারাত্বক অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনা।

সোমবার নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে বলে জাতিসংঘের বরাত দিয়ে বুধবার জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর পক্ষ থেকে বলা হয়, নৌকাটিতে ৮০ জনের বেশি মানুষ ছিলেন। নৌকাটি ডুবে যাওয়ার পর স্থানীয় মৎসজীবীরা ৩৭ জনকে জীবিত উদ্ধার করেছেন।

জানা গেছে, জীবিত উদ্ধার হওয়াদের মধ্যে বেশিরভাগই আফ্রিকার দেশ সেনাগাল, মালি, চাদ এবং ঘানার নাগরিক। তাদের লিবিয়ার আইনশৃঙ্খলা বাহিনী হেফাজতে নিয়েছে।

চলতি বছর লিবিয়া হয়ে ইউরোপে যাওয়ার জন্য ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় কমপক্ষে ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads