লৌহজংয়ের মেদিনীমণ্ডলে দুস্থদের মাঝে খাবার বিতরণ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

লৌহজংয়ের মেদিনীমণ্ডলে দুস্থদের মাঝে খাবার বিতরণ

  • লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ৫ এপ্রিল, ২০২০

মুন্সীগঞ্জের লৌহজংয়ের মেদিনীমণ্ডল ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) ১১টায় মাওয়া কালিরখিল মাঠে এক অনুষ্ঠানে স্বল্প পরিসরে দূরত্ব বাজায় রেখে এ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়। পরে ওয়ার্ড ভিত্তিক তালিকা অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়া হয় এসব খাদ্য সামগ্রী।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ২০ কেজি চাল, ৩ কেজি ডাল, ১ কেজি লবণ, ২ কেজি তেল, ৫ কেজি আলু ও ২টি সাবান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের এমপি সাগুফতা ইয়াসমিন এমিলির পুত্র নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসর তাসকিন শাকিব। মেদিনীমণ্ডল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. আশরাফ হোসেন খানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাবিরুল ইসলাম খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চলণা করেন আবুল কাশেম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads