মুন্সীগঞ্জের লৌহজংয়ে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রার্দুভাবে কর্মহীন অসহায়, গরীব ও দুস্থদের মাঝে ১ হাজার মণ চাল বিতরণ করা হয়েছে। ২৫ কেজি করে চাল কুমারভোগ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১ হাজার ৬০০ পরিবারের মাঝে বিতরণ করা হয়।
মঙ্গলবার সকালে কুমারভোগের ওয়ারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওসমান গণি তালুকদার নিজ অর্থায়ণে ও কুমারভোগ ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি হামিদ শিকদারের ভাতিজা মোজাম্মেল হোসেনের সার্বিক সহযোগিতায় কর্মহীন এসব পরিবারগুলোর মাঝে এ চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার, মেদিনী মন্ডল ইউপি চেয়ারম্যান হাজী আশরাফ হোসেন, কুমারভোগ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি লুৎফর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক মো. সেলিম দেওয়ান, সিনিয়র সহ-সভাপতি ফেরদৌস তালুকদার, সহ-সভাপতি মতি মাদবর, জয়নাল মাদবর, সুলতান মোল্লা, কামাল হাওলাদার, সাহেব আলী, জসিম খান, জামাল হাওলাদার, শেখ মনির হোসেনসহ অ’লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।





