মুন্সীগঞ্জের লৌহজংয়ে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে এক বিএনপির নেতার বিরুদ্ধে। উপজেলার হলদিয়া ইউনিয়নের পূর্ব শিমুলিয়া গ্রামের সরকারি রাস্তায় অবস্থিত ৭টি গাছের ডাল ও ২টি গাছ কাঁটার অভিযোগ পাওয়া গেছে।
কুমারভোগ ইউনিয়ন বিএনপির সদস্য ও ৩নং খড়িয়া গ্রাম বিএনপির সাবেক সভাপতি রহমান শেখের বিরুদ্ধে এ গাছ কাটার অভিযোগ দেওয়া হয়েছে উপজেলা ভূমি অফিসে। গাছগুলোর ডাল তিনি তার মেয়ের বাড়িতে ও বাকিগুলো বিক্রি করে দিয়েছেন বলে জানা যায়। কুমারভোগ ইউপি সদস্য শেখ জুন্নু মেম্বার সরকারি সম্পত্তি রক্ষার্থে উপজেলার ভূমি অধিদপ্তরের লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে লৌহজং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মু. রাশেদুজ্জামান জানান, আমরা সরকারি গাছ কেটে নেওয়ার লিখিত অভিযোগ পেয়েছি। সরকারি অনুমতি ছাড়া সরকারি গাছ কেটে ফেলবে এটা আইনগত অপরাধ। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





