সারা দেশ

লৌহজংয়ে ৫০ মন জাটকা জব্দ

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ এপ্রিল, ২০২১

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫০ মণ জাটকা ইলিশ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার ভোরে উপজেলার মাওয়া কবুতরখোলা অঞ্চল সংলগ্ন পদ্মা নদীতে অভিযান চালিয়ে এসব মাছ উদ্ধার করে কোস্টগার্ড।

বেলা ১১ টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ভোরে মাওয়া কোস্টগার্ড স্টেশনের সদস্যরা মওয়ার কবুতরখোলা অঞ্চল সংলগ্ন পদ্মা নদী অভিযান চালায়। ওই এলাকায় নদীর পাড়ে থাকা ১০ টি গ্যালন তল্লাশী করে আনুমানিক ২,০০০ কেজি (৫০ মণ) জাটকা পাওয়া যায়। এসময় অভিযানে জাটকার প্রকৃত মালিকদের পাওয়া না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে জব্দকৃত জাটকা সমূহ লৌহজং উপজেলা জেষ্ঠ্য মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরীব দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন রোধে নিয়োমিত অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads