বিদেশ

শপথ নিলেন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মুহিদ্দীন ইয়াসিন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১ মার্চ, ২০২০

শপথ নিলেন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন। আজ রোববার স্থানীয় সময় সকালে রাজার উপস্থিতিতে দেশটির অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।

প্রধান বিচারপতি টেংকু মাইমুন তুয়ান মাত এবং সরকারের মুখ্য সচিব মোহাম্মদ জুকি আলীর সামনে শপথ গ্রহণের পর মুহিউদ্দীন নিয়োপত্রের দলিলে সই করেন।

নানা জল্পনা-কল্পনা ও নাটকীয়তার পর গতকাল মালয়েশিয়ার রাজা জানিয়েছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা মুহিদ্দিন ইয়াসিন হতে যাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।  

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। পরে প্রধানমন্ত্রী নিয়োগ ও মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছিলেন রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ।

২০১৮ সালে জাতীয় নির্বাচনের সময় মাহাথির জানিয়েছিলেন, দুই বছর পর তিনি পদত্যাগ করার পর প্রধানমন্ত্রী হবেন জোটের শরিক দলের নেতা আনোয়ার ইব্রাহিম। কিন্তু তবে সেটা হয়নি, দুইদিন আগে ৯২ বছর বয়সী মাহাথির জানান, ক্ষমতা গ্রহণে আবার প্রস্তুত তিনি। তবে সংসদ সদস্যদের সাথে কথা বলার পর রাজা ইয়াসিনের নাম ঘোষণা করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads