সারা দেশ

শরীয়তপুরে বিএনপি-জামাত এর বিক্ষোভ

  • ''
  • প্রকাশিত ১৪ অগাস্ট, ২০২৪

শরীয়তপুর প্রতিনিধি:

কেন্দ্রীয় বিএনপির ৩দিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার শরীয়তপুর শহরে বিএনপি –জামাত ও ইসলামী আন্দোলনের যৌথ উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিনি করেছে।

শরীয়তপুর উত্তর বাজার থেকে শুরু করে মিছিলটি প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সকাল ১১টায় এ মিছিল শুরু হয়। মিছিলে নেতৃত্বে ছিলেন জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিনণ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন কালু, জামাত ইসলামী নেতা মাওলানা খলিলুর রহমান ও ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ। ১৫ আগস্ট ও ১৬ আগস্ট একর্মসূচী অব্যাহত থাকবে ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads