জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পূত্র শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস শরীয়তপুরে পালিত হচ্ছে। এ উপলক্ষে সোমবার সকাল ৭টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আম্র কাননে শেখ রাসেল প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে।
জেলা প্রশাসক,পুলিশ সুপার, জেলা আওয়ামীলীগ জেলা পরিষদ,উপজেলা পরিষদ,পৌর মেয়রসহ সরকারি বেসরকারি সংস্থা পুস্পস্তবক অর্পন করেন।
এরপর সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে ”শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস,অদম্য আত্নবিশ্বাস” শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।
এছাড়া শিশু সমাবেশ, শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন,বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।





