শরীয়তপুরে বাড়ছে মুখোশধারী ছিনতাই, আতঙ্কে এলাকাবাসী

প্রতীকী ছবি

সারা দেশ

শরীয়তপুরে বাড়ছে মুখোশধারী ছিনতাই, আতঙ্কে এলাকাবাসী

  • আবুল হোসেন সরদার, শরীয়তপুর
  • প্রকাশিত ১৩ এপ্রিল, ২০২২

শরীয়তপুর জেলা শহরের পালং উত্তর বাজার এলাকায় গত কয়েক দিন ধরে আশঙ্কাজনক হারে বাড়ছে মুখোশধারী ছিনতাই। ৫/৬ জনের গ্রুপে ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে গলায় চাপ দিয়ে জোড়পুর্বক লুটে নেয় টাকা পয়সা স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট করে নিয়ে যাচ্ছে। পালং থানায় অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগীরা। এ নিয়ে চরম আতংকে দিন কাটচ্ছে এলাকাবাসী। তবে ওসি বলছেন, অভিযোগ আসেনি। অভিযোগ আসলে ব্যবস্থা নেব।

পালং উত্তর বাজার এলাকার পবিত্র দেবনাথ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত ৭ এপ্রিল সন্ধায় জেলা শহরের পালং উত্তর বাজার এলাকার পালং স্কুল রোডে মনোরঞ্জন দেবনাথ (চিনু) বাড়ীতে ৫ জন মুখোশ ধারী ঢুকে তার স্ত্রী কমলা রানী দেবনাথের গলায় চেপে ধরে টাকা পয়সা সহ তার কান থেকে জোড় পুর্বক স্বর্ণালঙ্কার কেড়ে নেয়। এ সময় তার দুকান ছিড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়। গত ৪ এপ্রিল সোমবার শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার আফজাল হোসেন শরীয়তপুর পেীরসভার ১ নং ওয়ার্ডেও পাচাইসার এলাকায় সন্ধার পর জি এনজি দিয়ে যাওয়ার পথে মুখোশধারীরা গাড়ী থামায়। এরপর ছিনতাই কারীরা তার সব কিছু লুট করে নিয়ে যায়। এর কয়েকদিন আগে পালং উত্তর বাজার এলাকায় লক্ষন কুমার মন্ডলের স্ত্রী নুপুর মন্ডল তার নিজ বাড়ীতে অবস্থান করছিল। সন্ধা ৭টার দিকে তার বাড়ীতে কয়েক জন মুখোশ ধারী প্রবেশ করে। কিছু বুজে উঠার আগেই মুখোশ ধারীরা তার গলা চেপে ধরে ঘরে থাকা টাকা, মোবাইল ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে মুখোধারীরা পালিয়ে যায়। এ ব্যাপারে নুপুর মন্ডল বাদী হয়ে পালং মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে ও এর কোন প্রতিকার পায়নি তারা।

গত ৩ মার্চ শহরের পালং স্কুল রোডে ব্যবসায়ী দিলীপ ঘোষের স্ত্রী শিখা রানী ঘোষ প্রতিদিনের ন্যায় বিকালে হাটতে বের হন। হাটা শেষে বাড়ী ফিরার সময় পালং- প্রেমতলা সড়কের পাচাইসার এলাকয় পৌছলে তার গলায় স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় তিন জন মুখোশ ধারী। এ ছাড়া ও প্রায়ই মুখোশ ধারী ছিনতাই কারীদের কবলে পড়ে সর্বস্ব হারিয়ে পুলিশের দারস্থ হলেও পুলিশ কোন কার্যকরি ভুমিকা গ্রহন করছে না বলে অভিযোগ রয়েছে।

লক্ষন কুমার মন্ডল বলেন, আমার স্ত্রী নুপুর মন্ডল সন্ধ্যায় আমার নিজের বাড়ীতে বসে ঘরে কাজ করতেছিল। এমন এময় ৪/৫ জন মুখোশধারী বাড়ীতে ঢুকে গলা চেপে ধরে স্বর্নের চেইনসহ ১ লক্ষ ৩১ হাজার ২৫০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ বিষয়ে পালং মডেল থানায় অভিযোগ করেও কোন প্রতিকার পাইনি।

মনোরঞ্জন দেবনাথ (চিনুর) স্ত্রী কমলা রানী দেবনাথ বলেন, সন্ধ্যায় আমি বাসায় বসে পূর্জার বাসন পাতিল ধুইতে ছিলাম। এমন সময় ৪/৫ জন মুখোশধারী আমার গলায় চাপ দিয়ে কানের দুলসহ স্বনের চেইন নিয়ে যায়। তাতে আমার কানে ৪টি সেলাই দেয়া লাগে। এ ঘটনায় আমরা চরম আতঙ্কিত।

পালং ১নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর মিয়া বলেন, এক মহিলা হাটার সময় তার গলার চেইন ছিনতাইয়ের ঘটনা শুনার পর, আমি ডিবি পুলিশ দিয়ে অভিযান করিয়েছিলাম। এর পর আর কোন ঘটনার কথা আমি শুনিনি।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আক্তার হোসেন বলেন, মুখোশধারী ছিনতাই করার ঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ আসলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads