সারা দেশ

শার্শায় পারিবারিক কলহে যুবক খুন

  • শার্শা উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত ১২ অক্টোবর, ২০২১

যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের দূর্গাপুর এলাকায় ছুরিকাঘাতে আবু মুছা নামে এক যুবক খুন হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর। নিহত ব্যক্তি দূর্গাপুর গ্রামের মনছুর মেম্বরের ছেলে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ১০ টার দিকে নিহত মুছার সাথে একই গ্রামের (এলাকার) কুদ্দুস, শুশান, তুহিন নামের কয়েকজনের সাথে পারিবারিক বিষয়কে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। এক পর্যায়ে হাতাহাতির সৃষ্টি হলে ধারালো অস্ত্র দিয়ে তারা মুছাকে জখম করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে তাকে খুন করা হয়েছে।

এ বিষয়ে গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের খুন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads