শার্শায় পুকুরে বিষ প্রয়োগ, দুই লাখ টাকার ক্ষতি

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

শার্শায় পুকুরে বিষ প্রয়োগ, দুই লাখ টাকার ক্ষতি

  • শার্শা উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ মার্চ, ২০২২

যশোরের শার্শায় পুকুরে শত্রুতার জেরে গ্যাস বড়ি (এক ধরনের বিষ) দিয়ে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে উপজেলার লক্ষনপুর ইউনিয়নের বহিলাপোতা গ্রামের রিয়াজুল ইসলামের পুকুরে এ ঘটনা ঘটানো হয়।

সরেজমিনে পরিদর্শনে জানা যায়, রবিবার রাতে পুকুরে বিষ প্রয়োগ করলে সোমবার সকালে মাছ মরে ভেসে উঠতে থাকে। এতে পুকুরটিতে চাষ করা কার্ফু, গ্লাস কার্প, সরপুঁটি, কাতল, রুই, ব্রিগেড, সিলভার কার্প, শিংসহ দেশীয় বিভিন্ন প্রজাতির আনুমানিক ১৫-১৬ মণ মাছ মারা গেছে। যার আনুমানিক মূল্য প্রায় আড়াই দুই লাখ টাকা।

ক্ষতিগ্রস্ত রিয়াজুল ইসলাম কান্নারত অবস্থায় বলেন, ‘ধার-দেনা করে নিজেদের প্রায় ২৫ কাঠা জলাকারের পুকুরে বাণিজ্যিকভাবে মাছ চাষ করেছিলাম। রেনু পোনা, খাদ্য কেনাসহ এ পর্যন্ত অনেক টাকা খরচ করেছি। আশা ছিল আর কিছুদিন পরে মাছ বিক্রির মাধ্যমে আড়াই লক্ষাধিক টাকা আসবে। কিন্ত রোববার রাতে কে বা কারা গ্যাস বড়ি দিয়ে পুকুরের সব মাছ মেরে দিয়েছে। পুকুরে নেমে গ্যাস বড়ির বোতলও পাওয়া গেছে। কে এমন ক্ষতি করেছে তা আমি দেখিনি। ফলে কারও বিরুদ্ধে আমার অভিযোগও নেই। এখন কী করে ধার-দেনা পরিশোধ করবো।’

প্রতিবেশী জাহাঙ্গীর ইসলাম বলেন, রিয়াজুলের মত সরল মানুষের কেউ ক্ষতি করতে পারে এটা ভাবাও যায় না। বিষ প্রয়োগে তার পুকুরে থাকা বেশিরভাগ মাছই মারা গেছে। যারা এ কাজ করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে গোড়পাড়া ফাঁড়ির ইনচার্জ অফিসার আকরাম হোসেনের সাথে যোগাযোগ করতে চাইলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads