শাল্লায় সংখ্যালঘু গ্রামে হামলা, ৭০০ জনকে আসামি করে মামলা

সংগৃহীত ছবি

সারা দেশ

শাল্লায় সংখ্যালঘু গ্রামে হামলা, ৭০০ জনকে আসামি করে মামলা

  • সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ মার্চ, ২০২১

সুনামগঞ্জ জেলার শাল্লায় সংখ্যালঘু গ্রামে হামলা চালিয়ে বাড়িঘর ও মন্দির ভাংচুর করে লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। তার মধ্যে ৭০ জনের নাম উল্লেখ করা হয়েছে আর বাকি আসামিরা অজ্ঞাত।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় নোয়াগাঁও গ্রামের ক্ষতিগ্রস্থ এক ব্যক্তিকে বাদী করে এই মামলাটি দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার জেলার দিরাই উপজেলার পৌরশহরে আয়োজিত সমাবেশে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও মাওলানা জুনাইদ বাবুনগীর বক্তব্য রাখেন। তারা সমাবেশ শেষ করে চলে যাওয়ার পর মাওলানা মামুনুল হককে বঙ্গবন্ধুর ভাষ্কর্য বিরোধী নেতা বলে ফেসবুকে স্ট্যাটাস দেয় শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ঝুমন দাস (৩০)। এ ঘটনায় মাওলানা মামুনুল হকের অনুসারীরা ক্ষিপ্ত হয়ে গত মঙ্গলবার রাত ১১টায় ঝুমন দাসকে খোঁজে বের করে আটক করে থানায় সোপর্দ করে। তারই জের ধরে এরপর দিন গত বুধবার সকালে শাল্লা উপজেলার কাশিপুর ও দিরাই উপজেলার নাসনি, সন্তোষপুর ও চন্দ্রপুর গ্রামের কয়েক হাজার মামুনুল অনুসারী দেশীয় অস্ত্র-সস্ত্র ও লাটি-সোঠা নিয়ে সংখ্যালঘু গ্রাম নোয়াগাঁও গিয়ে বাড়িঘর ও মন্দির ভাংচুর করে লুটপাট করে।

শাল্লা থানার ওসি মো. নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা সম্ভব নয়। তবে দায়েরকৃত মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads