সারা দেশ

শাশুড়িকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বা পুত্রবধূরও

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১২ জুলাই, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জে হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে শাশুড়ি ও অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্যুর খবর পাওয়া গেছে। ১২ জুলাই (শুক্রবার ) দুপুর ২টার দিকে ধর্মপাশা উপজেলার মুগরাইন হাওরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, এদিন দুপুরে উপজেলার সদর ইউনিয়নের জানিয়ারচর গ্রামের ফিরোজ আলীর স্ত্রী রেজিয়া আক্তার ও ছেলে হক মিয়ার স্ত্রী পিপাসা আক্তার বাড়ির পিছনে মুগরাইন হাওরের পানিতে গোসল করতে যান। হাওর পাড়ে যেতেই পা পিছলে পানিতে পড়ে স্রোতে ভেসে যান রেজিয়া আক্তার। তাকে উদ্ধারের চেষ্টা করেন ৬ মাসের অন্তঃসত্ত্বা পুত্রবধূ পিপাসা আক্তার। তখন পিপাসাও স্রোতে ভেসে যান। পরে স্থানীয়রা জাল ফেলে দুইজনের মরদেহ উদ্ধার করেন।

ধর্মপাশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads