জাতীয়

শাহজালালে পরিচ্ছনতাকর্মীর কাছ থেকে ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৫ ফেব্রুয়ারি, ২০২২

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিভিল অ্যাভিয়েশনের পরিচ্ছনতাকর্মীর কাছ থেকে চার কেজি ওজনের ৩৬ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার আনুমামিনক ৪ কোটি টাকা।

আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে স্বর্ণবার উদ্ধারের পর তাকে আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করে ঢাকা কাস্টমস হাউসের উপ কমিশনার মুহাম্মদ রিয়াজুল ইসলাম জানান, সোয়া ৯টার দিকে বিমানবন্দরের ল্যান্ডিং স্টেশনে সুরুজ্জামান নামের এক পরিচ্ছিনতাকর্মীকে আটক করা হয়েছে। তার কাছে ৩৬ পিস স্বর্ণের বার মিলেছে। এর ওজন চার কেজি।

তিনি আরও জানান, জব্দ করা স্বর্ণের মূল্য প্রায় চার কোটি টাকা। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads