জাতীয়

শাহজালাল বিমানবন্দরে ফের ২৫০ কেজির বোমা উদ্ধার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৪ ডিসেম্বর, ২০২০

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণকাজের সময় আরও একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার (১৪ ডিসেম্বর) সকালে ওই বোমাটির সন্ধান পাওয়া যায়। পরে বাংলাদেশ বিমান বাহিনীর বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, বোমা ডিসপোজাল ইউনিট আধুনিক যন্ত্রপাতি সহকারে দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করে। পরবর্তীতে বোমাটি ধ্বংস করার উদ্দেশে সতর্কতার সঙ্গে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, বোমা বিশেষজ্ঞরা ধারণা করছেন বোমাটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল।

এর আগে গত ৯ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল থেকে সিলিন্ডার সদৃশ ২৫০ কেজি ওজনের একটি বোমা উদ্ধার করা হয়। এটির আকার আগের পাওয়া বোমাটির প্রায় সমান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads