শায়েস্তাগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আটককৃত গাঁজাসহ মাদক ব্যবসায়ী

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

শায়েস্তাগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

  • হবিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ নভেম্বর, ২০১৮

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৪ কেজি ৮শ’ গ্রাম গাঁজাসহ আফজাল মিয়া (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। আটককৃত আফজাল হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার হাফতাব হাওর এলাকার মরম আলীর ছেলে।

মনিরুজ্জামান জানান, বুধবার দিবাগত রাতে র‌্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের একদল সদস্য গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জের শিমুলতলা মাদ্রাসা এলাকা থেকে তাকে আটক করে। আফজালের নিকট থেকে জব্দ করা উলে­খিত পরিমাণ গাঁজাসহ আফজাল মিয়াকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads