সারা দেশ

শিবালয়ে শিল্পপতি রহিম খানের ঈদ উপহার বিতরণ

  • প্রকাশিত ৭ এপ্রিল, ২০২৪

মানিকগঞ্জ প্রনিতিধি:

মানিকগঞ্জের শিবালয়ে বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুর রহিম খানের নিজ উদ্যোগে হতদরিদ্র অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন।

রোববার (৭ মার্চ) সকাল ১১ টায় শিবালয় উপজেলার জাফরগঞ্জ বাজার ও নয়াকান্দি গ্রামে ১৪'শ শাড়ি লুঙ্গি আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য আলহাজ্ব রহিম খান মানিকগঞ্জ জেলায় বিশিষ্ট দানবীর হিসেবে ব্যাপক পরিচিত। তিনি সাবেক শিবালয় উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন।

আগামী ২১ মে অনুষ্ঠিতব্য শিবালয় উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য হ্যাভী ওয়েট চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিম খান উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন, আমার এই সামান্য উপহার আপনাদের গ্রামের ঈদ উদযাপনে অন্যরকম অনুভূতি কাজ করবে বলে আমি মনে করি।

তিনি বলেন, আপনাদের মুখে হাসি ফুটানোর জন্য অতীতেও যেমন পাশে ছিলাম, এখনো আছি,ভবিষ্যতেও থাকবো। তিনি নির্বাচনে জয় লাভের জন্য সকলের সহযোগিতা ও দুআ কামনা করেন।ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads