শিবালয় উপজেলার ছোট আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আজ শুক্রবার দরিদ্রদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয় সচিব মো: আফজাল হোসেন প্রধান অতিথি ছিলেন। রোটারী ক্লাব ঢাকা মহানগর সভাপতি কাজী মো: শামছউদ্দিন মানিক সভাপতিত্বে জেলা প্রশাসক এসএম ফেরদৌস, শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারাশিদ বিন এনাম, শিবালয় মডেল ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন আলাল, বসুন্ধরা কোম্পানী সচিব আব্দুস সালাম খান, এসএমসি সভাপতি মো: রায়হান আলী প্রমুখ বক্তব্য রাখেন।
বিদ্যালয় প্রধান শিক্ষক আলেয়া ফেরদৌসী জানান, রোটারী ক্লাব ও বসুুন্ধরা পেপার মিল্স দু’শতাধিক শীতবস্ত্র ও স্বাস্থ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নেয়।





