মুন্সীগঞ্জের লৌহজংয়ে শিমুলিয়াঘাট থেকে এক অজ্ঞাত (৭০) বৃদ্ধের লাশ উদ্ধার করেছে লৌহজং থানা পুলিশ। মঙ্গলবার দুপুুরে উপজেলার শিমুলিয়া ঘাটের স্বাধীন পরিবহনের টার্নিমাল থেকে এ লাশটি উদ্ধার করা হয়।
লৌহজং থানার এসআই সৈয়দ মাহমুদুল হাসান জানায়, ঘাটের স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৭০ বছরের এক বৃদ্ধের লাশ উদ্ধার করি। লাশটির পেট থেকে লিঙ্গ পর্যন্ত পঁচন ধরে গিয়েছিলো। এ পঁচন অসুস্থতার বলে তিনি জানান। লাশটি এখনও অজ্ঞাত রয়েছে। তবে ফরিদপুরের এক ব্যক্তি লাশটি চিহ্নিত করতে আসবে। তাদের লোক হলে তাদের হাতে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, এখন আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।





