শিমুলিয়াঘাটে গার্মেন্টস কর্মীদের ঢল অব্যাহত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

শিমুলিয়াঘাটে গার্মেন্টস কর্মীদের ঢল অব্যাহত

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২ মে, ২০২০

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ছুটে চলেছে ঢাকাগামী গার্মেন্টস কর্মীরা। শনিবার ষষ্ঠ দিনের মতো গার্মেন্টস কর্মীদের ঢল লক্ষ্য করা গেছে দক্ষিণবঙ্গের এ নৌরুটের শিমুলিয়াঘাটে। ফেরী ও ট্রলারে করে পদ্মা পাড়ি দিয়ে শিমুলিয়াঘাটে আসছেন শত শত গার্মেন্টস কর্মী। দুর্ভোগের মুখে ঢাকায় ছুটছেন তারা।

এদিকে, কাঁঠালবাড়ি ঘাট থেকে ফেরি ও ট্রলারে শিমুলিয়াঘাটে আসলেও ঢাকায় যেতে গার্মেন্টস কর্মীদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। গণপরিবহন বন্ধ থাকায় শিমুলিয়াঘাট থেকে অটোরিকশা, সিএনজি কিংবা রিকশাযোগে সড়কে ভেঙ্গে ভেঙ্গে ঢাকার উদ্দেশ্যে ছুটে চলছেন গার্মেন্টস কর্মীরা।

উপজেলার মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, সকালে কাঁঠালবাড়ি ঘাট থেকে যাত্রীবোঝাই করে শিমুলিয়ায় ছেড়ে আসে রো-রো ফেরী শাহ মখদুম, শাহ পরান ও ডাম্প ফেরী রামশিং। ফেরী ৩ টিতে শত শত যাত্রী ছিলেন। যাদের বেশীর ভাগই গার্মেন্টস কর্মী। ফেরী ছাড়াও ট্রলারে ট্রলারে দক্ষিনবঙ্গ থেকে ছুটে আসছেন যাত্রী সাধারণ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads