শিশু জিনিয়া অপহরণের ঘটনায় কারাগারে লোপা

ফাইল ছবি

আইন-আদালত

শিশু জিনিয়া অপহরণের ঘটনায় কারাগারে লোপা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১১ সেপ্টেম্বর, ২০২০

শিশু জিনিয়া অপহরণের ঘটনায় নূর নাজমা আক্তার লোপা তালুকদারকে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ফুল বিক্রেতা জিনিয়াকে (৯) অপহরণের ঘটনায় গ্রেপ্তার নূর নাজমা আক্তার লোপা তালুকদারের (৪২) জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

২ দিনের রিমান্ড শেষে শুক্রবার লোপাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের উপ-পরিদর্শক মো. শাহজাহান মিয়া। অপরদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী জামিন আবেদন নামঞ্জুর করে লোপাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মঙ্গলবার লোপাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। অপহরণের ঘটনায় শাহবাগ থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ৭ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি তার দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে জিনিয়াকে তার মায়ের জিম্মায় দেন ঢাকা মহানগর হাকিম ইলিয়াস মিয়া।

সোমবার (৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের ফতুল্লা থানার আমতলা এলাকায় অভিযান চালিয়ে জিনিয়াকে উদ্ধার করে মহানগর গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগ। এ ঘটনায় নূর নাজমা আক্তার লোপা তালুকদারকে গ্রেপ্তার করা হয়।

জিনিয়ার মা সেনুরা বেগম মেয়েকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থাকেন। গত ১ সেপ্টেম্বর রাত ৯টার দিকে জিনিয়াকে টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে অপরিচিত দু’জন নারীর সঙ্গে ফুচকা খেতে দেখেছিলেন তার মা সেনুরা বেগম। এরপর থেকে জিনিয়াকে পাওয়া যাচ্ছিল না। মেয়েকে খুঁজে না পেয়ে তিনি শাহবাগ থানায় একটি জিডি করেন। পরে ৭ সেপ্টেম্বর শাহবাগ থানায় অপহরণের মামলা করেন তিনি।

এ মামলার পর নারায়ণগঞ্জের ফতুল্লা থানার আমতলা এলাকায় অভিযান চালিয়ে জিনিয়াকে উদ্ধার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় নূর নাজমা আক্তার লোপা তালুকদারকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads