শিশু তুহিন হত্যা মামলা, বাবা-চাচার ফাঁসি

সংগৃহীত ছবি

আইন-আদালত

শিশু তুহিন হত্যা মামলা, বাবা-চাচার ফাঁসি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৬ মার্চ, ২০২০

প্রতিপক্ষকে ঘায়েল করতে সুনামগঞ্জের দিরাই উপজেলার কেজাউরা গ্রামের পাঁচ বছরের শিশু তুহিন হত্যা মামলায় তুহিনের বাবা আব্দুল বাছির ও চাচা নাছির উদ্দিনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় আসামিদের উপস্থিতিতে আদালত এ মামলার রায় ঘোষণা করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই ঘটনায় অপর দুই চাচা মাওলানা আব্দুল মোছাব্বির ও জমসেদ আলীকে খালাস দিয়েছেন জেলা ও দায়রা জজ ওয়াহিদুজজামান শিকদার।

মামলার বিবরণে বলা হয়, গত ১৪ অক্টোবর দিরাই উপজেলার কেজাউড়া গ্রামের কৃষক আব্দুল বাসিরের ছেলে তুহিন মিয়ার (৫) ঝুলন্ত লাশ পাওয়া যায় বাড়ির কাছের একটি গাছে। তার পেটে দুটি ছুরি গাঁথা ছিল, কান ও লিঙ্গ কেটে বিচ্ছিন্ন করা ছিল।

আসামিদের মধ্যে তুহিনের ১৭বছর বয়সী কিশোর চাচাত ভাই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিচার হয় সুনামগঞ্জের শিশু আদালতে। গত মঙ্গলবার ওই আদালতের রায়ে তুহিনের চাচাত ভাইকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়। আদালতের রায় অনুযায়ী, সে ১৮ বছর হওয়ার আগ পর্যন্ত কিশোর সংশোধনাগারে থাকবে। পরে তাকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হবে।

উল্লেখ্য, পূর্ব শত্রুতা ও মামলা মোকদ্দমার জের ধরে কেজাউড়া গ্রামের প্রতিপক্ষ ছালাতুল ও তুহিনের চাচা আব্দুল মোছাব্বিরদের সঙ্গে দীর্ঘ দিন ধরে গ্রাম্য বিরোধ চলছিলো। এ কারণে প্রতিপক্ষকে ফাঁসাতে তুহিনের বাবা চাচা ও ভাই তাকে নির্মম ভাবে হত্যা করে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads