শীতার্তদের মাঝে শীতবস্ত্র দিলো সোফিয়াস ফ্যাশন অ্যান্ড বিউটি হাউজ

সংগৃহীত ছবি

জাতীয়

শীতার্তদের মাঝে শীতবস্ত্র দিলো সোফিয়াস ফ্যাশন অ্যান্ড বিউটি হাউজ

  • প্রকাশিত ২৬ ডিসেম্বর, ২০১৯

রাজধানীতে দুস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সোফিয়াস ফ্যাশন অ্যান্ড বিউটি হাউজ। বুধবার ধানমন্ডির রবীন্দ্র সরোবরে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে শতাধিক নারী-পুরুষ ও শিশুকে সোয়োটার দেওয়া হয়।

এ সময় সোফিয়াস ফ্যাশন অ্যান্ড বিউটি হাউজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মেহেরুন আহমেদ প্রিয়াংকাসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোফিয়াস ফ্যাশন অ্যান্ড বিউটি হাউজ উত্তরায় অবস্থিত। ২০১৮ সালের ৫ এপ্রিল এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটির (সিএসআর) অংশ হিসেবে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads