সারা দেশ

শীত উপেক্ষা করে ভোটকেন্দ্রে ভোটারদের ভিড়

  • মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ জানুয়ারি, ২০২১

হবিগঞ্জের মাধবপুর পৌরসভায় ভোটগ্রহণ চলছে। আজ শনিবার (১৬ জানুয়ারী) সকাল ৮টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। তীব্র শীত উপেক্ষা করে ভোটাররা ভোটকেন্দ্রে পৌঁছেছেন ভোট দেয়ার জন্য। সকালে কুয়াশা ও শীতের কারণে ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও ভোটার উপস্থিতির সংখ্যা বাড়বে।।

সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারই চোখে পড়েছে বেশি। এখনও পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মাধবপুর পৌরসভায় শান্তিপূর্ণভাবে ব্যালেট পেপারে ভোটগ্রহণ চলছে। সকাল থেকে ভোটকেন্দ্রগুলোর নিরপত্তায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছেপ্রতিটি ভোটকেন্দ্রে এক জন করে ম্যাজিস্ট্রেট রয়েছেন পাশাপাশি দুই প্লাটুন বিজিবি টহল দিচ্ছে।

এ পৌরসভায় মোট ভোটার ১৫ হাজার ৯৮৭ জন। এর মধ্যে পুরুষ ৮ হাজার ১ শ ৭ জন আর নারী ভোটার ৭ হাজার ৮৮০ জন।

নির্বাচনে মেয়র পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত প্রার্থীর বাইরেও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২ জন।

এছাড়াও কাউন্সিলর পদে ৩৭ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads