আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শেরপুরে হতদরিদ্র ৫০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার (৮ জানুয়ারি) দুপুরে শেরপুর সদর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ওইসব নারীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।
শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস এর সভাপতিত্বে ও শেরপুর জেলা আ.লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন এর সঞ্চালনায় সেলাই মেশিন বিতরনের পরে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন, আতিউর রহমান আতিক এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. সালমান রহমান রাসেল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমি, উপ-সহকারী প্রকৌশলী জাহিদুল আলম তালুকদার প্রমুখ।





